News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোবাইল চুরির অভিযোগ জনগনের হাতে গনধোলাই খেল এক যুবক
Image

মোবাইল চুরির অভিযোগ জনগনের হাতে গনধোলাই খেল এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর:
মোবাইল চুরির অভিযোগ এক যুবককে আটক করে বেধড়ক মারধোর করে জনগণ। ঘটনাটি ঘটেছে সোমবার জিবি হাসপাতাল চত্বরে।

ঘটনার বিবরণে জানা যায়, এক ব্যক্তি রোগী নিয়ে জিবি হাসপাতালে এসেছিলেন ডাক্তার দেখাতে। সেখানে অটোর মধ্যে তিনি মোবাইল থেকে সরতেই এক যুবক মোবাইল নিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তিনি ঘটনা লক্ষ্য করে চিতকার শুরু করলে ওই যুবক মোবাইল মাটিতে ফেলে দেয়। এদিকে হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। সেখানেই অতিউৎসাহিত জনগন ওই যুবককে বেধড়ক মারধোর করে রক্তাক্ত করে।

এদিকে আটককৃত যুবকের দাবি, সে ডাক্তার দেখাতে এসেছিল। তার কাছ থেকে মোবাইল পাওয়া যায়নি। তাকে আটক করে মারধোর করেছে প্রত্যক্ষদর্শীরা। তার কোনো দোষ নেই। ঘটনায় ক্ষণিকের জন্য উত্তপ্ত হয়ে উঠে হাসপাতাল চত্বর।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top