News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্তব্যরত অবস্থায় আত্মহত্যা করল এক বিএসএফ জওয়ান উদ্ধার, তদন্তে পুলিশ
Image

কর্তব্যরত অবস্থায় আত্মহত্যা করল এক বিএসএফ জওয়ান উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৯ সেপ্টেম্বর:
ধলাই জেলার কমলপুরের আমতলী বিওপির অন্তর্গত ১০৫ নং ব্যাটেলিয়নের এক জওয়ান নিজ রাইফেল থেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করে। এদিকে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় ওই জওয়ানের। গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানের নাম বি.অরুন দিলীপ( ৪৫), তার বাড়ি মহারাষ্ট্রে।

সোমবার সাড়ে ১১টা নাগাদ ১০৫ নং ব্যাটেলিয়নের এক বিএসএফ জওয়ানকে গুলিবিদ্ধ অবস্থায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বুঝে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করে দেন। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় তার। সে তার সার্ভিস রাইফেল থেকে ২ টি গুলি করে নিজ শরীরে। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। অন্যান্য জওয়ানরা ঘটনা প্রত্যক্ষ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই জওয়ান। কিন্তু কেন সে আত্মহত্যার চেষ্টা করে সেই বিষয়ে কিছুই জানা যায়নি।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top