News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী মহান্যায় অভিযান প্রকল্পের  দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হল সোমবার থেকে
Image

প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী মহান্যায় অভিযান প্রকল্পের  দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হল সোমবার থেকে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৯ সেপ্টেম্বর:
আজ বিকেলে জেলা শাসকের কনফারেন্স হলে জেলাশাসক ও সমাহর্তা স্মিতা মল মহকুমার সাংবাদিকদের নিয়ে কেন্দ্রীয় আদিবাসী কল্যাণ মন্ত্রকের প্রকল্প প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী মহান্যায় অভিযান নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন।

সম্মেলনে জেলাশাসক পি এম জনমন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। পর্যালোচনায় তিনি বলেন সম্প্রতি বন্যার কারণে এই প্রকল্পের কাজ যথা সময় শুরু করা যায় নি। তাই দ্বিতীয় পর্যায়ের কাজ আজ ০৯ ই সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হয়েছে এবং সেটা বোকাফা আর ডি ব্লক এবং জোলাইবাড়ি আর ডি ব্লক দিয়ে।

পর্যায়ক্রমে দক্ষিণ জেলার বিভিন্ন ব্লকে হবে এবং সেটার দিনক্ষণ ও জানিয়ে দেওয়া হবে। ১০ তারিখ হবে বিসিনগর ব্লকের কাসারি আর এফের রিয়াঙ প
পাড়াতে। ওই একইদিনে হবে রাজনগর ব্লকের মনাই রিয়াং পাড়া জে বি স্কুলে। ঋষ্যমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি কমিউনিটি হলে হবে ১১ ই সেপ্টেম্বর। বি সি নগর ভি সি,রাজাপুর ভি সি,তাকমাছড়া ভি সি,পতিছড়ি ভি সি, সালতাংমনু ভি সি কেন্দ্রগুলোর নতুন করে নাম নথিভুক্ত করন হবে বি সি নগর ভি সি কার্যালয়ে। সবগুলোই হবে বকাফা ব্লকের অধীনে। 

এছাড়াও এই ব্লকের অধীনে দ্বিতীয় পর্যায়ের কাজ হবে ১০ ই সেপ্টেম্বর ওয়েস্ট কাঠলিয়া জি পির মধ্য কাঠালিয়া বাজারে,এবং মধ্য কাঠালিয়া ভি সির নাম নথিভুক্তির কাজ হবে মধ্য কাঠালিয়া বাজারে,কাঠালিয়াছড়া ভিসি ও দেবীপুর ভি সির কাজ হবে যথাক্রমে কাঠালিয়াছড়া ভি সি অফিস ও দেবীপুর কমিউনিটি হলে, ১২ ই সেপ্টেম্বর হবে আর কে গঞ্জ জি পি , বকাফা ভি সি ওঅ্যান্টিঅক্সিডেন্ট ও ইস্ট বকাফা জি পি পঞ্চায়েতের বকাফা আশ্রম স্কুলের কমিউনিটি হলে, সাউথ তাকমা ভিসির কার্যক্রম হবে সাউথ তকমা ভি সি অফিসে।

১৩ ওই সেপ্টেম্বর  লাউগাংসম ভি সির টা হবে লংকাজয় পারা জে বি স্কুলে,ওই একই দিনে বাইখোরা ভি সির টা হবে লক্ষিছড়া তহসিল অফিসে। ২০ সেপ্টেম্বর হবে রূপাইছড়ি ব্লকের নতুন বাজার বাজার সেডে,সবশেষে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম হবে জোলাই বাড়ি আর ডি ব্লকে তবে তারিখ এখনো নির্ধারণ হয়নি।

দ্বিতীয় পর্যায়ের এইসব শিবির গুলিতে আদিবাসী জনজাতির যে সমস্ত সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী জন্ আরোগ্য যোজনা থেকে শুরু করে কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে এবং যেগুলির সুযোগ সুবিধা ওনারা পায়নি সেখানে সব লাইন ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্টের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা থাকবেন। এই শিবির গুলিতে দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে জনজাতী ভুক্ত পরিবারগুলির পক্ষ থেকে মত ৫২৫৫ পরিবারের নাম নথিভুক্ত করা হয়। যার মধ্যে সবচাইতে বেশি সংখ্যায় রয়েছে বকাফা আর ডি ব্লক থেকে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top