News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের পাশে দাঁড়ালেন জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা
Image

বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের পাশে দাঁড়ালেন জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ সেপ্টেম্বর: কোনও
বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের পাশে দাঁড়ালেন জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। সাধারনের হাতে তুলে দিয়েছেন প্রয়োজনীয় সামগ্রী।

             এক সময় সবাই এক ক্লাসে ছিলেন, বসেছিলেন পাশাপাশি টেবিলে। কখনও বা কেও ছিলেন শিক্ষক আবার কেও ছাত্র। অনেকেই বিদ্যালয়ের শিক্ষকতা শেষ করে অবসর গ্রহণ করেছেন। আবার অনেকেই রাজ্যের খ্যাতনামা চিকিৎসক,উকিল সিভিল সার্ভিস সহ বিভিন্ন পেশায় আছেন। অনেকেই আবার চাকরি সূত্রে দেশের বাইরে আছেন। এই বন্যায় সবাইকে এক সূত্রে বেঁধেছে, সবাই জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

অনেকেই আবার জোলাইবাড়ি বিদ্যালয়ে পড়াশোনা করে এই বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সবাই মিলে এলাকায় বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। বিভিন্ন মানুষের প্রয়োজন অনুসারে পৌছে দিচ্ছেন সামগ্রী। পাশাপাশি স্বাস্থ্য শিবির ও করছেন বিভিন্ন জায়গায়।

সোমবার কলসি রামঠাকুর আশ্রমে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির এবং অনেক মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। সোমবার সকালে আগরতলা থেকে অনেক চিকিৎসক এবং জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন অনেক ছাত্র শিবিরে অংশ গ্রহণ করেন। তারা মানুষকে প্রয়োজনীয় সহায়তা করেন। স্বাস্থ্য পরীক্ষা করে সকলের হাতে প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয়।

জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ বিনিতা চাকমা জানান উনারাও যথা সম্ভব মিলে সহযোগিতা করেন এবং এমন প্রচেষ্টায় সবাই খুশি। রাজ্যের সুনামধন্য চিকিৎসক গোতম মজুমদার জানান উনারা এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক খুশি। ভবিষ্যতে জোলাইবাড়ি প্রাক্তন ছাত্র ছাত্রীদের এই প্রচেষ্টা জারি থাকবে। একই দিনে জোলাইবাড়ি এবং দেবদারুতেও দুইটি শিবির করা হয়।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top