News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের উদ্যোগে নবজীবন লাভ ৪ বছরের বিপ্রদীপের
Image

রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের উদ্যোগে নবজীবন লাভ ৪ বছরের বিপ্রদীপের

আগরতলা, ৯ সেপ্টেম্বর: রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের দৌলতে নতুন জীবন পেল কৈলাসহরের বাসিন্দা বিপ্রদীপ৩ে বছর ৯ মাস)। বাবা আগরতলায় বেসরকারি সংস্থায় সামান্য চাকরি করেন। জন্মের পর থেকেই তার বাবা-মা লক্ষ্য করেন যে ছেলে একটু হাঁটলেই বা দৌঁড়ালে সে হাঁপিয়ে যায়। তার ঠোঁট ও আঙ্গুলের নখ কালচে নীল। শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ বাসুদেব রায় তাকে ইকোকার্ডিওগ্রাফি করানোর পরামর্শ দেন। আইজিএম হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ গোপা চ্যাটার্জী ইকোকার্ডিওগ্রাফি করে জানান, তার হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। তখন আশ্রমপাড়া আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ দেবিকা দেব, ডাঃ সুস্মিতা দেব, ডাঃ সন্দীপ দাস, ফার্মাসিস্ট বাপী দেব, এএনএম ভারতী সাহা সহ আর বিএসকে টিম রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের তরফে তাকে চেন্নাইয়ে অ্যাপেলো চিলড্রেন হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করে। গত ৮ আগস্ট তার অস্ত্রোপচার করা হয়। বিপ্রদীপ এর বাবা জানান, অস্ত্রোপচারের পর ১৩ আগস্ট তাকে ছেড়ে দেওয়া হলেও ২০ আগস্ট দেখা যায় তার হৃদযন্ত্রের সামান্য সমস্যা দেখা দিয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার পর তাকে ২৩ আগস্ট ছেড়ে দেওয়া হয়। বাবা মার সঙ্গে ছোট্ট বিপ্রদীপ বর্তমানে আগরতলায় ফিরে এসেছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের তরফে বিনামূল্যে এই জটিল ও ব্যায়সাধ্য অপারেশনের সুযোগ করে তাকে নতুন জীবন দান করায় আরবিএসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top