News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকালয়ে বন্য বাঘের উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত এলাকাবাসী
Image

লোকালয়ে বন্য বাঘের উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ৯ সেপ্টেম্বর:
অসম-‌ত্রিপুরা রা‌জ‌্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কুর্তি মধ্য রাজনগর গ্রামে গত রা‌তে বন্যবা‌ঘের উপ‌স্থি‌তি টের পে‌য়ে‌ছেন স্থানীয় লোকজন। এ‌তে স্বাভা‌বিক ভা‌বে বাঘ আতঙ্ক তাড়া কর‌ছে এলাকার জনগ‌নের ম‌ধ্যে। প‌রে খবর পেয়ে সোমবার অকুতস্থ‌লে ছু‌টে যান কদমতলা থানার পুলিশ সহ বন দপ্তরের কর্মীরা। তারা দীর্ঘক্ষন বাঘদের খুঁজে বেড়া‌লেও তাদের টি‌কির নাগাল পান‌নি।

এই বিষয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান রবিবার রাতে ধর্মনগর থেকে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় তিনি রাজনগর এলাকায় দুটি বাঘকে রাস্তার উপর দাঁড়িয়ে থাক‌তে দেখেন। এ‌তে তিনি নিজ মোবাই‌লে বা‌ঘের ছ‌বি ধারন ক‌রে সামাজিক মাধ্যমে ছ‌ড়ি‌য়ে দেন।কিন্তু কিছুক্ষণ পর বাঘ দুটি পা‌শের দেওয়াল টপ‌কে কোথাও চলে যায়। এরপর আর বাঘ দুটি দেখা যায়নি।

এ ম‌র্মে বনদপ্তরের কর্মীরা জানান ওগু‌লো বা‌ঘের প্রজা‌তি জঙ্গল ‌কেট হ‌তে পা‌রে।‌ বিষয়‌টি নি‌য়ে নজর রাখ‌বে বন বিভাগ। এ‌দের ফের দেখা মিল‌লে বন বিভাগ‌কে খবর দি‌তে অনু‌রোধ ক‌রেন বন বিভা‌গের আ‌ধিকা‌রিক। উনার কথায় বন‌্য প্রাণী‌দের কোন ভা‌বে ক্ষ‌তি করা চল‌বে না। তাছাড়া ওরা যা‌তে মানু‌ষের কোন ক্ষ‌তি না ক‌রে সে‌দি‌কে নজর রাখ‌বে প্রশাসন।

এ ব‌্যাপা‌রে জনগন‌কেও সতর্ক থাক‌তে হ‌বে। বন‌্য প্রাণী খা‌দ্যের তা‌গি‌দে লোকাল‌য়ে বে‌রি‌য়ে আস‌তে পা‌রে।প্রয়োজ‌নে তা‌দের‌কে ‌কৌশ‌লে তা‌দের মূল বাসস্থা‌নে ছে‌ঁড়ে দি‌তে হ‌বে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top