কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): ২০১৮ ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফুটবল জিততে না পারলেও ফিফা গোল্ডেন বল জিতেছিলেন লুকা মাদ্রিচ। পরে ব্যালন ডি’ অর–ও জেতেন তিনি। ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার বর্ষসেরাও হন।ক্লাব পর্যায়ের মাদ্রিচ ২০১২ থেকে খেলছেন রিয়াল মাদ্রিদে। চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন বহু শিরোপা। সোমবার লুকা মাদ্রিচের ৩৯তম জন্মদিন।



















