News Flash

  • Home
  • প্রধান খবর
  • খেলাধুলায় রাজনীতি করা হয়েছে, এটা দুঃখজনক বিষয় : রাজ্যবর্ধন রাঠোর
Image

খেলাধুলায় রাজনীতি করা হয়েছে, এটা দুঃখজনক বিষয় : রাজ্যবর্ধন রাঠোর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (হি.স.) : কুস্তিগীর ভিনেশ ফোগাটের কংগ্রেসে যোগদানে উদ্বেগ প্রকাশ করলেন রাজস্থানের মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। তাঁর কথায়, খেলাধুলায় রাজনীতি করা হয়েছে, এটা দুঃখজনক বিষয়। সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন ভিনেশ ফোগাট, এছাড়াও কুস্তিগীর বজরং পুনিয়াও কংগ্রেসে যোগ দিয়েছেন। এ প্রসঙ্গে সোমবার রাজ্যবর্ধন সিং রাঠোর বলেছেন, খেলাধুলার রাজনীতি করা হয়েছে, এটা দুঃখজনক বিষয়।রাঠোর বলেছেন, “এটা গণতন্ত্র, তাই প্রত্যেকেরই রাজনীতিতে যোগদানের অধিকার আছে, কিন্তু অন্য ক্ষেত্রকে অপমান করা উচিত নয়। আমি মনে করি অলিম্পিকে, কুস্তি এমন একটি খেলা, যাতে অনেক ক্রীড়াবিদ অংশ নেয় এবং আমরা অনেক পদক পাই। এমন পরিবেশ আগে তৈরি না হলে এবার আরও পদক আসতে পারত।”

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top