কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): একদিকে অসত্য তথ্য পরিবেশনের জন্য কড়া সমালোচনা ও অন্যদিকে এর পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে – একজোড়া দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে চিঠি লিখেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল। জুনিয়র ডাক্তারদের এই সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ছয় সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে যে মন্তব্য করা হয়েছে তা অনভিপ্রেত। হুগলি জেলার কোন্নগরের এক তরুণের মৃত্যু হয়েছে গাফিলতির কারণে। আরজিকর হাসপাতালের সাম্প্রতিক ঘটনায় একটানা যে আন্দোলন চলছে সেই কারণেই একরকম প্রায় বিনা চিকিৎসায় তিন ঘন্টা ধরে রক্তক্ষরণের জন্য এই মৃত্যু। যদিও তা সঠিক নয় বলে জোরদার প্রতিবাদ এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট সাংসদকে এই মর্মে ক্ষমতা চাইতে দাবি জানানো হয়েছে।

নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, তৃণমূল সাংসদ অভিষেক-কে চিঠি
Releated Posts
রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল
জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…
কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান
কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…
ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা
হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…
কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস
পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…
















