News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুবিচারের দাবি, শিলিগুড়ির উপকন্ঠে হাসমিচকে মঙ্গল প্রার্থনা ও শপথ গ্রহণ
Image

সুবিচারের দাবি, শিলিগুড়ির উপকন্ঠে হাসমিচকে মঙ্গল প্রার্থনা ও শপথ গ্রহণ

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে শিলিগুড়ি। সেই শহরের হাসমিচকে আর জি কর হাসপাতালের কর্মরত মহিলা চিকিৎসক মৃত্যুর ঘটনায় সমব্যাথীরা সমবেত হয়েছিলেন সহমর্মিতার অঙ্গীকারে। শিলিগুড়ির হাসমিচকে সোমবার ‘মঙ্গল প্রার্থনা’ ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। ভোর চারটে দশ মিনিট থেকে সকাল ছ’টা পর্যন্ত, সচেতন সমাজের পক্ষ থেকেই সুবিচারের দাবিতেই সরব উপস্থিতি সকলে। অনুষ্ঠানে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেবিল টেনিস তারকা তথা অর্জুন পুরস্কার জয়ী মান্তু ঘোষ, পৌলমী নন্দী চাকি, মোনালিসা কাঞ্জিলাল, সুদীপা চৌধুরী, সুনন্দা সরকার, অধ্যাপিকা, বিদ্যাবতী আগরওয়াল, অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, ডাঃ পি ডি ভুটিয়া, প্রতিমা যোশী সহ – এই শহরের বিশিষ্ট ডাক্তার , অধ্যাপক – উকিল – সমাজসেবী এবং অন্যান্য শহরের বিশিষ্টরাও সামিল হয়েছেন মহৎ উদ্দেশ্যে।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top