News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইনশৃঙ্খলা ইস্যুতে সমাজবাদী পার্টি ও বিজেপি মাসতুতু ভাই, বিঁধলেন মায়াবতী
Image

আইনশৃঙ্খলা ইস্যুতে সমাজবাদী পার্টি ও বিজেপি মাসতুতু ভাই, বিঁধলেন মায়াবতী

লখনউ, ৯ সেপ্টেম্বর : সুলতানপুর জেলার এনকাউন্টার মামলায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) সর্বভারতীয় সভানেত্রী মায়াবতী সমাজবাদী পার্টি(এসপি) এবং বিজেপিকে এক আসনে বসিয়ে বিঁধেছেন। আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বিজেপি ও এসপিকে মাসতুতু ভাই বলে কটাক্ষ করেছেন।

সামাজিক মাধ্যমে বার্তায় মায়াবতী লিখেছেন, সুলতানপুর জেলায় এনকাউন্টারের ঘটনার পরে আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি এবং এসপির বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ করা হচ্ছে। অপরাধ, অপরাধী ও জাত-পাতের নামে জোরপূর্বক রাজনীতি করা হচ্ছে। অথচ এই দুই দলই চোরে-চোরে মাসতুতু ভাইয়ের মতো। অর্থাৎ বিজেপির মতো এসপি সরকারেও আইনশৃঙ্খলার অবস্থা বহুগুণ খারাপ ছিল। জনগণ ভুলে যায়নি যে দলিত, অন্যান্য অনগ্রসর শ্রেণী, দরিদ্র ও ব্যবসায়ী ইত্যাদিকে প্রকাশ্য দিবালোকে এসপি গুন্ডা ও মাফিয়ারা লুটপাট ও মারধর করেছে।

তিনি আরও লেখেন, যেখানে উত্তরপ্রদেশে, “আইনের শাসন” আসলে বিএসপির শাসনের অধীনে ছিল। জাতি ও ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য ছাড়াই মানুষকে ন্যায়বিচার দেওয়া হয়েছে। কোন ভুয়া এনকাউন্টার ইত্যাদি ছিল না। তাই বিজেপি ও এসপির আইনি শাসনের নাটক সম্পর্কে সকলকে সচেতন হতে হবে।

Releated Posts

‘সম্মিলিত জাতীয় দায়িত্ব’ হিসেবে জনগণকে জনগণনা প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সর্বশেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে চলমান জাতীয় জনগণনা প্রক্রিয়ার কথা…

ByByNews Desk Sep 27, 2026

২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক বিশ্বকে ভারতের সন্ত্রাসবিরোধী নীতি দেখিয়েছিল: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে ২০১৬…

ByByNews Desk Sep 27, 2026

ভারত-কানাডা সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যেতে প্রস্তুতি: জয়শঙ্কর

রাষ্ট্রসংঘ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে “আরও উচ্চতায়” নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top