News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আরপিএফ-এর অভিযানে গত কয়েকদিনে ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক এবং তিনজন মহিলা উদ্ধার ২০২৪-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত উদ্ধার ৪৫৬ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৪২ জন মহিলাগুয়াহাটি
Image

আরপিএফ-এর অভিযানে গত কয়েকদিনে ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক এবং তিনজন মহিলা উদ্ধার ২০২৪-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত উদ্ধার ৪৫৬ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৪২ জন মহিলাগুয়াহাটি

৮ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন ট্রেন ও রেলওয়ে স্টেশনে ১৬ থেকে ৩১ আগস্ট পর্যন্ত তালাশি অভিযানে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক এবং তিনজন মহিলাকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আজ রবিবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং এনজিও চাইল্ডলাইনের সহযোগিতায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী ৪৫৬ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৪২ জন মহিলাকে উদ্ধার করেছিল। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উদ্ধারকৃত শিশু ও মহিলাদের সংশ্লিষ্ট চাইল্ডলাইন এবং জিআরপির হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ওই সময়সীমার মধ্যে মোট আচটজন মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, এছাড়া গত ১৬ আগস্ট কিষাণগঞ্জ-এর আরপিএফ কিষাণগঞ্জ রেলওয়ে স্টেশনে তিনজন এবং ২৪ আগস্ট ডিব্রুগড়ের আরপিএফ ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে চারজন পলাতক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করেছে। পরে নিরাপদ আশ্রয়ের জন্য উদ্ধারকৃত অপ্রাপ্তবয়স্কদের যথাক্রমে কিষাণগঞ্জ এবং ডিব্রুগড় চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top