News Flash

  • Home
  • খেলা
  • দলীপ ট্রফি: ধোনির ২০ বছর পুরনো রেকর্ড ছুঁলেন জুরেল

দলীপ ট্রফি: ধোনির ২০ বছর পুরনো রেকর্ড ছুঁলেন জুরেল

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): ২০ বছর আগে ২০০৪-০৫ মরসুমে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের বিরুদ্ধে খেলায় এক ইনিংসে ৭টি ক্যাচ ধরেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এত দিন সেটিই ছিল কোন উইকেটরক্ষকের ধরা সর্বাধিক ক্যাচের রেকর্ড। ১৯৭৩ সালে ধোনি ভেঙেছিলেন সুনীল বেঞ্জামিনের রেকর্ড। মধ্যাঞ্চলের হয়ে এক ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়ে  ছ’টি ক্যাচ নিয়েছিলেন বেঞ্জামিন। ২০ বছর পরে ধোনির সেই রেকর্ড ধরা দিল ভারতীয় উইকেট রক্ষক জুরেলের হাতে। রবিবার মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ছুঁয়েছেন তিনি। দলীপ ট্রফিতে ভারত এ-র হয়ে ভারত বি-র বিরুদ্ধে এই কীর্তি গড়লেন জুরেল। দ্বিতীয় ইনিংসে তিনি ভারত বি-র যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, মুশির খান, সরফরাজ় খান, নীতীশ রেড্ডি, সাই কিশোর ও নবদীপ সাইনির ক্যাচ ধরেছেন । ভারত বি-কে ১৮৪ রানে ইনিংস শেষ করতে বড় ভূমিকা নিয়েছিলেন জুরেল।

সুতরাং আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে জুরেলের খেলার সম্ভাবনা বাড়ল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top