News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় ক্ষতিগ্রস্থ জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটি
Image

বন্যায় ক্ষতিগ্রস্থ জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর: সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বড়দোয়ালী অঞ্চল কমিটির অফিস গৃহে।

সাম্প্রতিক বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ঢুকলে মহকুমা কমিটির উদ্যোগে বন্যা দুর্গত ৬৭ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় রবিবার। বড়দোয়ালী অঞ্চল কমিটির অফিস গৃহে এই ত্রাণ সামগ্রী বন্টন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্ন দত্ত জানান সারা রাজ্যেই নারী সমিতির মহকুমা কমিটিগুলির উদ্যোগে এই ধরনের ত্রাণ সামগ্রী বন্টনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি এদিন বলেন বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে ত্রাণ সামগ্রী বন্টনের মধ্য দিয়ে সেই ক্ষতিপূরণ কোনভাবেই সম্ভব নয়। তবু সংগঠন সীমিত ক্ষমতার মধ্যে কিছু পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top