News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খুঁটি পূজার মাধ্যমে দুর্গা পূজার প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করল কল্যাণ সমিতি ক্লাব
Image

খুঁটি পূজার মাধ্যমে দুর্গা পূজার প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করল কল্যাণ সমিতি ক্লাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর: রবিবার খুঁটি পূজার মধ্য দিয়ে নাগেরজলার কল্যাণ সমিতি ক্লাব তাদের শারদ উৎসবের প্যান্ডেল ও মূর্তি তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।

রাজধানীর আগরতলা শহরের কল্যাণ সমিতি এ বছর সীমিত বাজেটের মধ্যে স্থানীয় শিল্পীদের দিয়ে প্যান্ডেল আলোকসজ্জা এবং প্রতিমা তৈরীর উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকাল ফর ভোকাল যে স্লোগান তুলেছেন তাকে সার্থক রূপ দিতে কল্যাণ সমিতি এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

কল্যাণ সমিতির পূজা কমিটির সম্পাদক  জানিয়েছেন, রবিবার খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের পূজা মন্ডপ ও প্রতিমা তৈরীর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবছর দুর্গাপূজা উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শারদ উৎসবকে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে কল্যাণ সমিতির তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন। রবিবার কল্যাণ সমিতির দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পূজা অনুষ্ঠানে ক্লাবের সদস্য সদস্যা সহ এলাকার মানুষজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top