News Flash

Image

গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: নিজ ঘর থেকে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগরের কৃষ্ণপুরের জোড় কালভার্ট এলাকায় শ্বশুরবাড়িতে আবিদার উপর আক্রমণ বিভিন্নভাবে ক্রমাগত বেড়েই চলছিল।
গৃহবধূ রোহিনা পারভিন ওরফে আবিদা প্রায়শই তার শ্বশুরবাড়িতে টাকা এবং জিনিসপত্রের জন্য নির্যাতিত হচ্ছিল, এমনই অভিযোগ তার বাপের বাড়ির লোকেদের। আজ দুপুর দুইটা নাগাদ শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ রহিনা পারভীন এর মৃতদেহ উদ্ধার হয়েছে।

ধর্মনগর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। গৃহবধুর বোনের জামাই জানিয়েছেন,  কিছুদিন আগে রোহিনার শাশুড়ির হাতে বেশ কিছু জিনিসপত্র দিয়ে যায় তাছাড়া গতকাল অর্থাৎ শনিবার শাশুড়ির হাতে ২ লক্ষ টাকা দেয় বলে তার বোনের জামাই জানায়। কিন্তু তারপরেও শান্তিতে ছিল না আব্দুল জব্বারের স্ত্রী।

গৃহবতীর বাপের বাড়ির সদস্যদের আরো অভিযোগ, আজ দুপুরে খাবার শেষে রোহিনা নিজ ঘরে গিয়েছিল। তারপর সে আর দরজা খুলেনি। তার ঘরে সমস্ত জিনিস ছড়ানো-ছিটানো অবস্থায় রয়েছে। ফলে মৃত্যুর কারণ নিয়ম ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করুক পুলিশ, দাবি তার বাপের বাড়ির সদস্যদের।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top