News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে বিডিএস পরীক্ষায় প্রথম বর্ষের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের দারুণ ফলাফল
Image

রাজ্যে বিডিএস পরীক্ষায় প্রথম বর্ষের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের দারুণ ফলাফল

আগরতলা, ৭ সেপ্টেম্বর : আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হাসপাতালের জন্য আরেকটি গর্বের মুহূর্ত রচিত হল। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীন ব্যাচেলার অব ডেন্টাল সার্জারি (বিডিএস) প্রথম বর্ষের পরীক্ষায়, প্রথম ব্যাচের ছাত্রছাত্রীরা অত্যন্ত পারদর্শীতার সঙ্গে দারুণ ফলাফল করেছে। এই কলেজের প্রতিটি ছাত্রছাত্রীই অত্যন্ত উৎকৃষ্টতার সাথে সফলভাবে তাদের প্রথম বছর শেষ করেছে।

গত ৬ সেপ্টেম্বর ২০২৪ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ব্যাচেলার অব ডেন্টাল সার্জারি (বিডিএস) প্রথম বর্ষের পরীক্ষায় যে ফলাফল প্রকাশ করেছে, তাতে দেখা গেছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হাসপাতালের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের মধ্যে অনির্বাণ সূত্রধর ৮০.৪২ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থানে, জয়স্মিতা সাহা ৭৯.০৮% শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে এবং ৭৭.৬৭ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে অনন্যা দেবনাথ।

উল্লেখ্য, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হাসপাতালের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের পরীক্ষায়, প্রথম ব্যাচের মোট ৪৪ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। গত মাসের ৫ আগস্ট ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ী আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হাসপাতালের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে উক্ত কোর্সের দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হবে। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top