News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী বছর সমস্ত সুবিধাভোগীদের রাবার প্লান্টেশনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে টিআরপিসি : চেয়ারম্যান 

আগামী বছর সমস্ত সুবিধাভোগীদের রাবার প্লান্টেশনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে টিআরপিসি : চেয়ারম্যান 

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আগামী বছর সমস্ত সুবিধাভোগীদের রাবার প্লান্টেশনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে টিআরপিসি। আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন টিআরপিসি -এর চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়া। সাতে তিনি যোগ করেন, ২০২৪-২৫ অর্থ বছরে ১৫,৯১৯.৮৪ হেক্টর জমিতে রাবার গাছ রোপণ করা হয়েছে।

এদিন তিনি বলেন, রাজ্যে ১৬ হাজার ১৮২ জন সুবিধাভোগী পরিবারের মধ্যে চারাগাছ  তুলে দেওয়া হয়েছে। তাদের সমস্ত সুবিধা প্রদান করবে টিআরপিসি।

এদিন তিনি বলেন, টি আর পি সি -তে আবেদনের ভিত্তিতে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত হওয়ার পরই টিআরপিসি আগামী বছর সমস্ত বেনিফিসারীদের রাবার প্লান্টেশন এর জন্য উদ্যোগ নেবে।

এদিন তিনি আরো বলেন, দক্ষিণ জোন অফিস, ধলাই জোন অফিস, টি আর পি সি -র প্রধান কার্যালয়ের অধীন সমস্ত জোন অফিসগুলিতে এই আবেদন পত্র জমা দিতে পারবে।

পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় টি আর পি সি -এর ভূমিকা কি ছিল তাও তুলে ধরেন তিনি । 

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top