News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের দাবিতে পথ অবরোধ প্রমিলা বাহিনীর
Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ প্রমিলা বাহিনীর

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পরিশ্রুত পানীয় জলের দাবিতে উদয়পুর-কিল্লা সড়ক অবরোধে সামিল হয়েছেন প্রমিলা বাহিনী। আজ অবরোধের জেরে কিল্লা ব্রিজ এলাকায় বহু যানবাহন আটকে পড়ে।

অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে উদয়পুর কিল্লা বিধানসভা এলাকার জনগণ প্রচন্ড পানীয় জলের অভাব বোধ করে আসছিল। এলাকার বিধায়ক থেকে শুরু করে হাফ নেতা ফুল নেতা সিকি নেতা কে জলের সংকটের কথা জানিয়ে আসলেও আজও পর্যন্ত তা সমস্যা সমাধানের কোন প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেখা যায়নি। এর আগে জলসম্পদ দপ্তরের অধিকর্তা জল সংকটে কথা জানানো হয়েছিল। তখন জল সম্পদের দায়িত্বে থাকা এক আধিকারিক প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিদিন নিয়মিত ভাবে জল সরবরাহ করা হবে। কিন্তু কথা রাখেনি দপ্তর। তখন বাধ্য হয়ে এলাকার জনগণ রাস্তা অবরোধ করেছিল। তখনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিনিয়ত জল সরবরাহ করা হবে এলাকায়। কথা খেলাপ করবে না দপ্তর। দপ্তরের আধিকারিকের কথা বিশ্বাস করে সেদিনও এলাকার জনগণ রাস্তা অবরোধ প্রত্যাহার করেছিল। সেই মোতাবে দুইদিন এলাকায় নিয়মিতভাবে জল সংগ্রহ করেছিল। তৃতীয় দিন থেকে আজকে পর্যন্ত নিয়মিত জল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে জলসম্পদ দপ্তর। বাধ্য হয়ে শনিবার সকাল থেকে কিল্লা ব্রিজ সংলগ্ন এলাকা মহিলারা জলের দাবিতে রাস্তা অবরোধ করে। 

অবরোধের জেরে উদয়পুর- কিল্লা এলাকায় দুদিকে শত শত গাড়ি দাঁড়িয়ে পড়ে ফলে দেখা দেয় স্কুল অফিস হাসপাতালে যাওয়া মানুষের দুর্ভোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দীর্ঘ ক্ষন রাস্তা অবরোধ চলার পর খবর পেয়ে ছুটে আসে জল সম্পদ দপ্তরের আধিকারিকরা। দীর্ঘক্ষণ অবরোধকারীদের সাথে কথা বলার পর উঠে পথ অবরোধ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top