News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের নিম্নচাপের ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্যও সতর্কতা
Image

ফের নিম্নচাপের ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্যও সতর্কতা

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): ফের নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপের প্রভাবে আবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণ হতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।   শুক্রবারই মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি উত্তর দিকে অগ্রসর হয়ে ৯ সেপ্টেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। ৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। ৯ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া-সহ দক্ষিণের সব জেলায়। পরের দিন দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়াতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতেও বৃষ্টি হতে পারে। ৯ ও ১০ সেপ্টেম্বর দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ৮ থেকে ১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। ১০ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপশি ৮ সেপ্টেম্বরের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top