কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): ফের নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপের প্রভাবে আবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণ হতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারই মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি উত্তর দিকে অগ্রসর হয়ে ৯ সেপ্টেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। ৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। ৯ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া-সহ দক্ষিণের সব জেলায়। পরের দিন দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়াতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতেও বৃষ্টি হতে পারে। ৯ ও ১০ সেপ্টেম্বর দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ থেকে ১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। ১০ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপশি ৮ সেপ্টেম্বরের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে।

ফের নিম্নচাপের ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্যও সতর্কতা
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















