News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যার জেরে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা দুই বিল্ডিং সিল করল প্রশাসন
Image

বন্যার জেরে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা দুই বিল্ডিং সিল করল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিলোনিয়া মুহুরী ব্রীজ সংলগ্ন দুইটি বিল্ডিংকে সিল করে দিল মহকুমা প্রশাসন। যে কোনো সময়ই ভেঙ্গে নদী গর্ভে পরতে পারে ব্লিডিং। যার ফলে জীবনহানির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বিলোনিয়া মহকুমা প্রশাসন আধিকারিকরা ছুটে গিয়ে সিল করে দিল দুইটি ব্লিডিং। ভারী বর্ষণের জেরে মুহুরী নদীর জল ভয়ঙ্কর রুপ ধারণ করে। খরস্রোতা নদীর গতিবেগের কারনে দুপাশের জায়গার মাটি নদী গর্ভে চলে যাওয়াতে ব্লিডিং দুইটির নীচের  মাটি সরে গিয়ে বিপদজনক অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে।

জনস্বার্থে ও মালিকদের স্বার্থে এই বিল্ডিং দুটি সিল করে দেওয়া হয় বলে জানান বিলোনিয়া অতিরিক্ত মহকুমা শাসক আশীষ বিশ্বাস। এছাড়া তিনি আরো জানান, যতদিন না পর্যন্ত ব্লিডিংগুলি মেরামত না হচ্ছে এবং বিপদজনক অবস্থা থেকে মুক্ত সার্টিফিকেট না পাচ্ছে ততদিন পর্যন্ত ব্লিডিং গুলো বন্ধ থাকবে বলে জানান অতিরিক্ত মহকুমা শাসক। এছাড়াও ছিলেন ডিসিএম সনদ দেওয়ান, ডি সিএম সঞ্জয় শীল ও অরিজিৎ পাল সহ অন্যান্য আধিকারিক গন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top