News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের ৩২টি তপশিলি জাতি অধ্যুষিত গ্রামকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার আওতায় আনা হয়েছে: তপশিলি জাতি কল্যাণমন্ত্রী
Image

রাজ্যের ৩২টি তপশিলি জাতি অধ্যুষিত গ্রামকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার আওতায় আনা হয়েছে: তপশিলি জাতি কল্যাণমন্ত্রী

আগরতলা, ৫ সেপ্টেম্বর : রাজ্যে গত তিনটি অর্থবর্ষে রাজ্যে মোট ৩২টি তপশিলি জাতি অধ্যুষিত গ্রামকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার আওতায় আনা হয়েছে। এই সময়ে রাজ্য সরকার প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার থেকে মোট ২৫.৬০ লক্ষ টাকা পেয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং বিধায়ক নয়ন সরকারের লিখিত প্রশ্নের উত্তরে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস এ তথ্য জানান। 

তপশিলি জাতি কল্যাণমন্ত্রী শ্রীদাস জানান, কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাজ্যের তপশিলি জাতি অধ্যুষিত গ্রামগুলির জন্য ভিলেজ ডেভেলপমেন্ট প্ল্যান, সমীক্ষা ও প্রচার ইত্যাদি কার্য সম্পাদন করা হয়েছে। রাজ্যে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় চিহ্নিত গ্রামগুলি হলো কচুছড়া, মেছুরিয়া, উপেন্দ্রনগর, হুরিজলা, গঙ্গাছড়া, পালাটানা, দুধপুঞ্চুরিনী, মুড়াপাড়া, বীরগঞ্জ, বনবাজার, পহড়মুড়া, ঘিলাতলি, বিষ্ণুপুর, পশ্চিম হাফলং, বড়দোয়াল, পূর্ব নলছড়, কলসীমুড়া, কমলনগর, রাঙ্গামুড়া, রাজনগর, কলাবাড়িয়া, মাধবনগর, বিজয়নগর, দুধপুর, লালজুরি, কুমারঘাট (অংশ), সামরুরপাড়, চন্ডিপুর, বামুটিয়া, লক্ষ্মীলুঙ্গা, লঙ্কামুড়া (অংশ), বিজয়নগর।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top