News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি এবারেও গণপতি পূজায় ব্রতী হচ্ছেন
Image

ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি এবারেও গণপতি পূজায় ব্রতী হচ্ছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি তৃতীয়বারের মতো গণেশ পুজোর আয়োজন করেছে। আগামী ৭ সেপ্টেম্বর শনিবার বটতলাস্থিত টিআরটিসি চত্বরে পুজোর আয়োজন শুরু হবে। ৭-৯ সেপ্টেম্বর তিনদিনব্যাপী আয়োজনে থাকবে আগরতলার ৩০০জন আমার সংগঠনের মাতৃশক্তির জন্য ছাতা বিতরণ, আগরতলার প্রবীণ হকারদের সংবর্ধনা জ্ঞাপন, অমরপুর ও অম্পিনগরে আশা, অঙ্গনওয়াড়ি সহায়িকা, আশা ফেসিলেটর, পশুসখীদের মধ্যে বস্ত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

তবে এবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। কারণ সেই অনুষ্ঠানের টাকায় এবার বন্যার্তদের সাহায্য সহযোগিতা করা হবে। ৬ সেপ্টেম্বর বিকেল ৫টায়  আমাদের পুজো আয়োজনের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা।  তাছাড়া সেবামূলক কার্যক্রমে ৭ সেপ্টেম্বর সন্ধে সাতটায় উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেবসহ অন্যান্য অতিথিরা।

সকাল ৯টায় পুজোর সময়ে উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
বৃহস্পতিবার আগরতলায় মজদুর মনিটরিং সেল কেন্দ্রীয় কার্যালয়ে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে আমাদের বক্তব্য তুলে ধরি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেল সভাপতি বিপ্লব কর, ইমাম হোসেন, মঞ্জুলা চক্রবর্তী, রতন বিশ্বাস, বাবুল মজুমদার, লিটন রায়, দিলীপ দাস, কান্তি মোদক,রাজু দে, কৃষ্ণপদ ধর।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top