News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করে রাজ্যে বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করে রাজ্যে বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ০৪ সেপ্টেম্বর: বুধবার দিল্লি সফরকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা।স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং ত্রাণ কার্যের বিষয়ে একটি প্রতিবেদন পেশ করেন মুখ্যমন্ত্রী।

এই কঠিন সময়ে ত্রিপুরাবাসীর প্রতি সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত কিছুদিন আগের বন্যায় প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছে ত্রিপুরা। কিছু ক্ষেত্রে এখনো চলছে ত্রাণকার্য। এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৩ জন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে সর্বতোভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে প্রশাসন।

Releated Posts

পানীয় জলের সংকটে বিলোনিয়ায় পথ অবরোধ, আশ্বাসে উঠল বিক্ষোভ

বিলোনিয়া, ১ মে: তীব্র পানীয় জলের সংকটের জেরে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বীণাপাণি…

ByByTaniya Chakraborty May 1, 2026

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top