News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের আটক দুই  অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক
Image

ফের আটক দুই  অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৪ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে আমবাসা জিআরপি পুলিশ। আমবাসা রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ। তাদের একজনের নাম স্মৃতি খাতুন এবং সারমিন আক্তার, তাদের বাড়ি বাংলাদেশের ফরিদপুর এলাকায়।

পুলিশের কাছে গোপন খবর ছিল বাংলাদেশী নাগরিক নাগরিক দুইজন আমবাসা স্টেশনে রয়েছে। এই খবরের ভিত্তিতে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ান
ও জিআরপি থানার পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়েছে।  পুলিশ সূত্রে খবর তারা মোট নয়জন ছিল দুইজন আটক হতেই বাকী সাতজন পালিয়ে যায়।
তারা কাজের সন্ধানে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে রাজ্যে এসেছিল বলে খবর।

তাদের কাছ থেকে ভারতীয় ১৩২০ টাকা এবং বাংলাদেশী ৫০৫০ টাকা বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে ধৃত দুইজনকে আমবাসা মহিলা থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top