ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আগামী ৬ সেপ্টেম্বর খো-খো অনূর্ধ্ব ১৭ ছেলেমেয়েদের পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতা বাধারঘাট দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। একই দিনে অ্যাথলেটিকস অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ ছেলে মেয়েদের পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতা রানীর বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই দুটো ইভেন্টের প্রতিযোগিতায় পশ্চিম জেলার তিনটি মহকুমার দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার শেষে কুল লেভেল পশ্চিম জেলা দল গঠন করা হবে। যা আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর ঊনকোটি জেলায় অনুষ্ঠিতব্য এবং উত্তর জেলার পানি সাগরে অ্যাথলেটিক্স রাজ্য ভিত্তিক আসরে অংশগ্রহণ করবে। এদিকে পশ্চিম জেলা ক্রীড়া দপ্তর ও স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে জিমনাস্টিক্স অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ রাজ্য আসর ৯ ও ১০ সেপ্টেম্বর আগরতলার এনএসআরসিসি-তে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আজ মঙ্গলবার এনএসআরসিসি-তে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় পদ্মশ্রী ডঃ দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা শান্তনু সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মদন বনিক এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন।
পশ্চিম জেলা ভিত্তিক খো-খো ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আগামীকাল
Releated Posts
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…


















