News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী
Image

বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ সেপ্টেম্বর: বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত এক পথচারী। বুধবার সন্ধ্যা রাতে এই সড়ক দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বটতলা এলাকায়। 

মহারানীপুর এলাকার বাসিন্দা কৃষ্ণ রায়(৬০) নামের এক ব্যক্তি বুধবার সন্ধ্যায় বাজার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময়  দ্রুতগতিতে থাকা টি আর ০১-ডি-৫৭১৮ নম্বরের একটি বাইক সজোড়ে ধাক্কা দিলে  মাটিতে ছিটকে পড়েন বৃদ্ধ কৃষ্ণ রায়। ঘটনাটি প্রত্যক্ষ করে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন স্থানীয় পথ চলতি মানুষ। 

অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় কৃষ্ণ রায় নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top