News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক দিবসের মনোরম চিত্র পরিলক্ষিত রাজ্যের বিদ্যালয়গুলোতে, ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের শিক্ষাদান করল বড় ক্লাসের ছাত্রছাত্রীরা
Image

শিক্ষক দিবসের মনোরম চিত্র পরিলক্ষিত রাজ্যের বিদ্যালয়গুলোতে, ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের শিক্ষাদান করল বড় ক্লাসের ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: ৫ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। রাজ্য দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হবে । শিক্ষক দিবসের আগের দিন বিভিন্ন স্কুলে বড় ক্লাসের ছাত্র-ছাত্রীরা ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের পাঠদান করেন। 

পাঁচ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্ম দিবসটি গোটা দেশে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হবে। দিবসটির গুরুত্ব সম্পর্কে কচিকাঁচাদের অবগত করার লক্ষ্যেই বিভিন্ন স্কুলে বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের পাঠদান করে শিক্ষক দিবসের মাহাত্ম্য সম্পর্কে তাদেরকে অবগত করে চলেছেন।

রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্কুলে এই চিত্র পরিলক্ষিত হয়। এই চিত্র সত্যিই শিক্ষক দিবসের মর্যাদাকে আরো মহিমান্বিত করবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর রাজ্য ভিত্তিক শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান হবে আগরতলা টাউনহলে। শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top