News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফুলবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেগা প্রশাসনিক শিবিরের আয়োজন
Image

ফুলবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেগা প্রশাসনিক শিবিরের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ সেপ্টেম্বর: কদমতলা ব্লকের অন্তর্গত ফুলবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুধবার এক মেগা প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের প্রশাসনিক শিবির থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে আনন্দ ব্যক্ত করেন গ্রামবাসী।

ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের অন্তর্গত ফুলবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুধবার আয়োজিত প্রশাসনিক শিবিরে  লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক রাজর্ষি চক্রবর্তী, ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ অংশুমান দেববর্মা, ধর্মনগর মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডারলং এবং ফুলবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকশিক্ষিকা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এই শিবিরে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করে জনগণকে  গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করেন।  এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পিআরটিসি, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ডের পরিষেবা এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন। তাছাড়া বিশেষ সক্ষমতা পূর্ণ ব্যক্তিদের ট্রাই সাইকেল প্রদান করা হয়। শিবিরের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক বিভিন্ন সুযোগ-সুবিধা সহজলভ্য করে জনগণের দুয়াড়ে পৌঁছে দেওয়া। প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের  মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top