News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তি ও সম্প্রীতি রক্ষায় সমগ্র জিরানীয়া মহকুমায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি
Image

শান্তি ও সম্প্রীতি রক্ষায় সমগ্র জিরানীয়া মহকুমায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি

আগরতলা, ৪ সেপ্টেম্বর : পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সমগ্র জিরানীয়া মহকুমায় শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি অটুট রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-র ১৬৩নং ধারায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার আজ এক আদেশে এই বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করে জানিয়েছেন, এই আদেশ ৫ সেপ্টেম্বর, ২০২৪ রাত ১টা থেকে আগামী ৮ সেপ্টেম্বর, ২০২৪ রাত ১টা পর্যন্ত বলবৎ থাকবে। আদেশে আরও বলা হয়েছে এই বিধিনিষেধ সামরিক/ আধা সামরিক। রাজ্য পুলিশের জওয়ানদের ক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কার্যকর হবেনা। তাছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ও জিরানীয়া মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরী সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারি, তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবেনা। এই আদেশ অমান্য করলে বিএনএস, ২০২৩ এর ২২৩নং ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top