News Flash

Image

২০ লক্ষাধিক টাকা গাঁজা সহ ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩ সেপ্টেম্বর:
কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার নি‌ষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত আসামের  চুড়াইবা‌ড়ি‌তে। ঘটনায় ধৃত এক। এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।

ত্রিপুরা থে‌কে ব‌হির্রা‌জ্যে পাচা‌রের প‌থে প্রায় কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার নি‌ষিদ্ধ গাঁজা বোঝাই ল‌রি ধরা পড়ল ক‌রিমগঞ্জ জেলার আসাম চুড়াইবা‌ড়ি ওয়াচ পোষ্ট পু‌লি‌শের হা‌তে। এ‌তে আটক করা হয় ল‌রি চালক‌কেও। তার নাম সাহেবজী ত্রিপুরা। বা‌ড়ি ত্রিপুরার আমবাসায়। এক‌টি বা‌রো চাকার সি‌মেন্ট বহনকা‌রী ল‌রি ত্রিপুরা গেট পে‌রি‌য়ে আসামের চুড়াইবা‌ড়ি ওয়াচ পো‌ষ্টে এ‌লে গা‌ড়িটি‌তে দলবল নি‌য়ে যথারী‌তি তল্লা‌শি চালান স্থানীয় গেট ইনচার্জ প্রণব মি‌লি।

এ‌তে ল‌রির ক‌্যা‌বি‌নে থাকা সি‌টের নিচ‌ থে‌কে বি‌ভিন্ন প‌্যা‌কে‌টে এক’শ দুই কে‌জি শুক‌নো গাঁজা বা‌জেয়াপ্ত হয়। যার কা‌লোবাজা‌রি মুল‌্য প্রায় কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার মত হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।এ কা‌ন্ডে পু‌লিশ ধৃ‌তের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top