News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাম-কংগ্রেসের জোটের জন্য তাদের রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত” – রতন লাল নাথ

বাম-কংগ্রেসের জোটের জন্য তাদের রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত” – রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর:
‘বিলম্বে বোধোদয় রাজ্যবাসীর কাছে কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত’। কংগ্রেস এবং সিপিএম যে জোট করেছে তার জন্য রাজ্যবাসীর কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেস কর্মীরা যারা রাজনৈতিক সন্ত্রাসে নিহত হয়েছেন তাদের কাছেও এই জোটের জন্য ক্ষমা চাওয়া উচিত। মঙ্গলবার রাজ্যসভার শূন্য আসনে উপ নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম এর অবস্থান নিয়ে এমনটাই বললেন রতন লাল নাথ।

তিনি আরো বলেন, ভোটে জেতা বিজেপি দলের মূল কাজ নয়। বর্তমান সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন করাই দলের মূল লক্ষ্য।  তিনি আরো বলেন, ঘরে ঘরে রোজগার পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্যেই বিজেপি সরকার কাজ করছে। রাজীব ভট্টাচার্য যোগ্য ব্যক্তি। উনার সভাপতিত্বে দল একের পর এক ভালো ফলাফল করেছে রাজ্যে। এবারে কেন্দ্র ও রাজ্য সরকার ঐক্যবদ্ধভাবে উন্নয়নের দিশাতে কাজ করবেন বলে জানালেন মন্ত্রী রতন লাল নাথ। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top