জলপাইগুড়ি, ৩ সেপ্টেম্বর (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে উদ্ধার হল এক যুবতীর দেহ। পাশাপাশি, একই দিনে ওই যুবতীর পিসি তিস্তা নদী থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বছর ২৫-এর অঙ্কিতা ঘোষ। মঙ্গলবার সকালে তাঁর মা মনিকা ঘোষ প্রথম মেয়ের মৃতদেহ দেখতে পান। মনিকাদেবী সকালে উঠে দেখেন তাঁর ননদ সাধনা ঘোষ একটি ব্যাগ নিয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বের হচ্ছেন। মনিকা জানতে চাইলে সাধনা জানান, তিনি একটি কাজে ময়নাগুড়ি যাচ্ছেন। এরপর আচমকা তিনি বাড়ির মূল দরজা বন্ধ করে দিয়ে চলে যান। এদিকে মনিকা তাঁর অপর সন্তানকে অঙ্কিতার কাছে রাখতে গিয়ে দেখেন অঙ্কিতা মাটিতে পড়ে রয়েছে। তিনি লক্ষ্য করেন, অঙ্কিতার শরীর শক্ত হয়ে গিয়েছে। জানা গিয়েছে, সেই সময়ে বাড়িতে আর কেউ উপস্থিত ছিলেন না। মনিকার স্বামী অরবিন্দ ঘোষ মাঠে চাষের কাজ করছিলেন। মনিকার দাবি, তিনি অরবিন্দকে ডাকতে গেলে দেখেন বাড়ির মূল দরজা বাইরে থেকে বন্ধ। এরপর মনিকার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে মনিকা ও অরবিন্দ জানতে পারেন সাধনা তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গিয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। তবে ঠিক কী কারণে সাধনার এই আত্মহত্যার চেষ্টা সেটিও এখনও জানা যায়নি। অঙ্কিতার মৃত্যু এবং সাধনার আত্মহত্যার চেষ্টার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ময়নাগুড়িতে উদ্ধার যুবতীর দেহ, তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পিসির
Releated Posts
জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য
ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…
অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব
শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…
স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন
ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…
দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ
কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…


















