News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক নিয়োগের দাবিতে সড়ক অবরোধে সামিল ছাত্র ছাত্রীরা
Image

শিক্ষক নিয়োগের দাবিতে সড়ক অবরোধে সামিল ছাত্র ছাত্রীরা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগের দাবিতে কাঞ্চনপুর সরকারি ইংরেজি মিডিয়াম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করেছে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা। তাতে,নিত্যযাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক। অতিসত্বর শিক্ষক নিয়োগ করা হবে বলে আশ্বাস দিলে ছাত্র ছাত্রীরা শেষে বিদ্যালয়ে ফিরে গিয়েছে।

জনৈক ছাত্র জানিয়েছে, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নেই তার মধ্যে বিষয় শিক্ষকদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ এনে কাঞ্চনপুর সরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীরা ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করেছে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা।

ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নেই। তার মধ্যে বিষয় শিক্ষকদের অন্যান্য বিদ্যালয়ে বদলি করা হচ্ছে। ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তাই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবিতে অবরোধে সামিল হয়েছে তারা। তাদের দাবি, অতিসত্বর বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করতে হবে। তা হলে শিক্ষক বদলি করা যাবে না। আগামী দুই দিনের মধ্যে দাবি পূরণ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছে।

Releated Posts

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top