News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কসবেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ভাদ্রমেলার উদ্বোধনপর্যটন শিল্পের বিকাশের মধ্য দিয়ে মানুষকে আত্মনির্ভরকরার প্রয়াস নিয়েছে সরকার ঃ পর্যটনমন্ত্রী
Image

কসবেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ভাদ্রমেলার উদ্বোধনপর্যটন শিল্পের বিকাশের মধ্য দিয়ে মানুষকে আত্মনির্ভরকরার প্রয়াস নিয়েছে সরকার ঃ পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর ৷৷ পর্যটন শিল্পের বিকাশের মধ্য দিয়ে আরও বেশী মানুষকে আত্মনির্ভর করার প্রয়াস নিয়েছে সরকার৷ কমলাসাগরে কসবেশ্বরী মন্দির ও তার পার্শবর্তী এলাকার উন্নয়নে ১৮ কোটি টাকা এবং ত্রিপুরেশ্বরী মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকার উন্নয়নে ৪০ কোটি টাকা ব্যয়ে এই দুটি জায়গাকে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে তোলা হচ্ছে৷ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় পর্যটন উন্নয়ন নিগম এই প্রকল্প রূপায়ণ করছে৷ গতকাল কমলাসাগরে কসবেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণে দুইদিনব্যাপী ঐতিহ্যবাহী ভাদ্রমেলার উদ্বোধন করে পর্যটনমী সুুশান্ত চৌধুরী একথা বলেন৷ ভাদ্রমেলার উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, বিভিন্ন মেলা, উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণের মানুষের মধ্যে সম্পীতি আরও সুুদৃঢ় হয়৷ ঐক্য, সংহতি ও সম্পীতি অক্ষুন্ন থাকলে যেকোন জায়গার উন্নয়ন ত্বরাণিত হয়৷ তাই রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য শান্তি, সম্পীতি অক্ষুন্ন রাখতে হবে৷ সাম্পতিক বন্যার কথা উল্লেখ করে পর্যটনমন্ত্রী বলেন, বন্যা বিধস্ত মানুষের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রাজ্য সরকারও ঝাঁপিয়ে পড়েছে৷ রাজ্য সরকারের এই কাজে সবাইকে সামিল হওয়ার জন্য পর্যটনমন্ত্রী আহ্বান জানান৷
দু’দিনব্যাপী ভাদ্রমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিধায়ক অন্তরা সরকার দেব৷ বক্তব্য রাখেন খাদি ও গ্রামোন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুুশান্ত দেব৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস, সিপাহীজলা জিলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুুবত মজমদার, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ৷  

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top