News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তি সম্প্রীতির বার্তা দিলেন বিশালগড় সংখ্যালঘু বুদ্ধিজীবী নাগরিক সমাজ

শান্তি সম্প্রীতির বার্তা দিলেন বিশালগড় সংখ্যালঘু বুদ্ধিজীবী নাগরিক সমাজ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২ সেপ্টেম্বর: শান্তি সম্প্রীতির বার্তা দিলেন বিশালগড় সংখ্যালঘু বুদ্ধিজীবী নাগরিক সমাজ। সোমবার বিকেলে বিশালগড় কড়ুইমুড়া এলাকার আইনজীবী জয়দুল হোসেনের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বার্তা দিলেন বিশালগড় ইমাম অরগানাইজেশন সম্পাদক মৌলানা আব্দুল কাদির, সভাপতি মৌলানা দেলোয়ার হোসেন  সহ অন্যান্যরা।

জানা যায় বেশ কিছুদিন যাবত বিশালগড় মহকুমা জুড়ে হিন্দুদের ধর্মীয় স্থানে একদল দুষ্কৃতিকারীরা প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এ সমস্ত ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিশালগড় মহকুমা। এদিকে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিশালগড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে প্রশাসনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছেন।

অন্যদিকে এ সমস্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের বার্তা দেন। পাশাপাশি হিন্দু-মুসলিমের মধ্যে যেন কোন রকম রাজনৈতিক উশৃংখল পরিস্থিতি না হয় সেদিকে লক্ষ্য রেখে এক সাংবাদিকের সম্মেলনের মধ্যে দিয়ে বার্তা দিলেন বিশালগড় ইমাম অর্গানাইজেশনর নেতৃত্বরা। সাংবাদিক তাছাড়া এদিনের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বরা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top