News Flash

Image

করিমগঞ্জের বদরপুরে উদ্ধার ৩০ কোটি টাকার মাদক ট্যাবলেট ইয়াবা, ধৃত তিন

করিমগঞ্জ (অসম), ২ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর থানাধীন জালালপুরে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৩০ কোটি টাকার মাদক ট্যাবলেট ইয়াবা। ইয়াবা পাচারের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পাচারকারীদের আশরাফ আলি, আব্দুল হান্নান এবং প্রদীপ দাস বলে পরিচয় পাওয়া গেছে।। তাদের মধ্যে দুজনের বাড়ি কাছাড় জেলার কাটিগড়ায়।

নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে বদরপুরের জালালপুর এলাকায় জাতীয় সড়কে দলবল নিয়ে সাদা পোশাকে অভিযান চালান করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। রাত প্রায় সাড়ে আটটা নাগাদ এএস ০১ ডিএল ১৫১০ নম্বরের বিলাসবহুল চার চাকার ক্রেটা মডেলের একটি গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে বিভিন্ন গোপন চেম্বার থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন অভিযানকারীরা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারে দাম ৩০ কোটি টাকার বেশি।

ঘটনা সম্পর্ক ধৃতদের প্রদত্ত বয়ানের ভিত্তিতে পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, ইয়াবা ট্যাবেলটগুলি মিজোরাম থেকে সংগ্রহ করা হয়েছিল। এগুলি পাথারকান্দিতে নিয়ে একটি মাদক-চক্রের কাছে হস্তান্তর করার পরিকল্পনা ছিল তাদের। তিনি জানান, রাতভর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জেলায় মাদক কারবার সম্পর্কিত বেশ কিছু তথ্য পেয়েছেন তাঁরা। ধৃত তিনজনের বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ (এনডিপিএস)-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top