News Flash

  • Home
  • খেলা
  • খেলেছেন একশোর বেশি টেস্ট, জন্মদিনে ভারতের অন্যতম সেরা পেসার ঈশান্ত শর্মা
Image

খেলেছেন একশোর বেশি টেস্ট, জন্মদিনে ভারতের অন্যতম সেরা পেসার ঈশান্ত শর্মা

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): আজকের দিন ভারতের অন্যতম সেরা পেসার ঈশান্ত শর্মার জন্মদিন। ভারতের যে ১১ জন ক্রিকেটার একশোর বেশি টেস্ট খেলেছেন তাদের মধ্যে রয়েছেন মাত্র দু-জন পেসার। একজন হলেন কপিল দেব (১৩১) আর অন্যজন হলেন ইশান্ত শর্মা (১০৫)। ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক ইশান্তের। মুনাফ প্যাটেলের চোট তাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ঈশান্তের প্রথম শিকার মাশরাফি মোর্তাজা। ওই একটি উইকেটই নিয়েছিলেন ঈশান্ত অভিষেক টেস্টে। ক্রিকেট কেরিয়ারে ১০৫ টেস্টে নিয়েছেন ৩১১ উইকেট। টেস্টে সেরা বোলিং পারফরম্যান্স লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭-৭৪। ওয়ান ডে খেলেছেন ৮০ টি। উইকেট ১১৫। আন্তর্জাতিক টি ২০ তে ১৪ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। ভারত শেষ বার ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। সেই চ্যাম্পিয়নশিপ ট্রফিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইশান্ত। ২০২০ সালে ক্রিকেটে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকার তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করেছে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top