News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা বিমানবন্দরে যাত্রা শুরু করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
Image

আগরতলা বিমানবন্দরে যাত্রা শুরু করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: আগরতলা বিমানবন্দরে রবিবার থেকে  এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামে  আরো একটি বিমান নতুনভাবে যাত্রা শুরু করলো। এদিন আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে ১৪০ জন প্যাসেঞ্জার নিয়ে প্রথম যাত্রা শুরু হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কে সি মিনা। 

আগরতলা এম বি বি  বিমানবন্দর থেকে রবিবার ১৪০ জন প্যাসেঞ্জার নিয়ে প্রথম যাত্রা শুরু করলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।  নতুন আরেকটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামে বিমানের যাত্রা শুরু হওয়াতে উপকৃত হবেন যাত্রী সাধারণ। রবিবার  আগরতলা বিমানবন্দরে এই উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কে সি মিনা ও এয়ারপোর্ট ম্যানেজার স্মিতা প্রকাশ সহ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর কর্মকর্তারা। রবিবার সকালে অনুষ্ঠানের শুরুতেই এয়ারপোর্টের ভিতরে প্রদীপ জ্বালিয়ে ও কেক কেটে নতুন ফ্ল্যাইটের শুভ সূচনা করা হয়।

এরপর আগরতলা থেকে ১৪০ জন প্যাসেঞ্জার নিয়ে কলকাতার উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।  এই বিমানটি  আগরতলা টু কলকাতা, আগরতলা টু গোহাটি, আগরতলা- কলকাতা টু দিল্লী রুটে চলাচল করবে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top