News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিউ স্টার ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

নিউ স্টার ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: রবিবার  আগরতলার উজান অভয়নগর নিউ স্টার ক্লাবের  নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্মিত  ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র  দীপক মজুমদার।

এছাড়াও এদিন নবনির্মিত ভবন উদ্বোধনের পাশাপাশি স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন ক্লাবের কর্মকর্তারা। এদিনের দুটি অনুষ্ঠানে মেয়র ছাড়াও বিশিষ্ট চিকিৎসক কনক চৌধুরী সহ ক্লাবের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রক্তদান শিবিরে ৩০ জন্য রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পুরো নিগমের মেয়র বলেন নিউ স্টার ক্লাব সবসময়ই সামাজিক কাজে এগিয়ে রয়েছে। পাশাপাশি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে নিউ স্টার ক্লাব অগ্রণী ভূমিকা নেবে,  এই আশা ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top