News Flash

  • Home
  • খেলা
  • শ্রীলঙ্কায় কমনওয়েলথ দাবায় অর্শিয়ার দ্বিতীয় স্বর্ণপদক, আরাধ্যা চতুর্থ

শ্রীলঙ্কায় কমনওয়েলথ দাবায় অর্শিয়ার দ্বিতীয় স্বর্ণপদক, আরাধ্যা চতুর্থ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। কমনওয়েলথ যুব দাবায় অর্শিয়া দ্বিতীয় স্বর্ণপদক জয় করেছে। আজ, রবিবার শ্রীলঙ্কায় আয়োজিত আন্তর্জাতিক দাবার আসরে বিশেষ করে কমনওয়েলথ ইয়ুথ রেপিড চেজ্ চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে ত্রিপুরার সোনার মেয়ে তথা ভারতের প্রতিনিধি অর্শিয়া দাস চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে স্বর্ণপদক পেয়েছে। সাত রাউন্ডের খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে অর্শিয়া অপরাজিত চ্যাম্পিয়নের খেতাব নিয়ে স্বর্ণপদক পেয়েছে। একই বিভাগে ভারতের এস শানমাথি ৬ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক এবং রুহানি রাজ অশোদানী ৫ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে। এদিকে অনূর্ধ্ব ১০ বালিকা বিভাগে কমনওয়েলথ ইয়ঙথ রেপিড দাবা চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার আরেক সোনার মেয়ে তথা ওয়ার্ল্ড ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস সাত রাউন্ডের খেলায় পাঁচ পয়েন্ট পেয়ে ভোকলস পয়েন্টের ভিত্তিতে চতুর্থ স্থান পেয়েছে। তিন দিন আগে বৃহস্পতিবারে আন্তর্জাতিক টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে ব্লিটজ্ ইভেন্টে ওয়ার্ল্ড ক্যান্ডিডেট মাস্টার অর্শিয়া নয় রাউন্ডের খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পেয়েছিল। অনূর্ধ্ব ১০ বছরের গ্রুপে ব্লিটজ ইভেন্টেও আরাধ্যা দাস চতুর্থ স্থান পেয়েছিল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top