News Flash

  • Home
  • খেলা
  • শ্যামসুন্দর কোং চন্দ্র স্মৃতি লীগে আজ ব্লাড মাউথ – ফরোয়ার্ড, রামকৃষ্ণ – বুলেটস
Image

শ্যামসুন্দর কোং চন্দ্র স্মৃতি লীগে আজ ব্লাড মাউথ – ফরোয়ার্ড, রামকৃষ্ণ – বুলেটস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ডিভিশন লীগ ফুটবলে আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ইতোমধ্যে টুর্নামেন্টের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলে নিয়েছে। আগামীকাল টুর্নামেন্টের চতুর্থ দিনে বিকেল তিনটায় দিনের প্রথম খেলায় ব্লাড মাউথ ক্লাব এবং ফরোয়ার্ড ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। প্রথম ম্যাচে জুয়েলস এসোসিয়েশন কে ন্যূনতম গোলে হারিয়ে ব্লাড মাউথ ক্লাব এক ধাপ এগিয়ে রয়েছে। প্রতিপক্ষ ফরোয়ার্ড ক্লাবকে প্রথম ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। আগামীকাল সন্ধ্যা ছয়টায় ফ্লাডলাইটে দিনের দ্বিতীয় খেলায় রামকৃষ্ণ ক্লাব ও নাইন বুলেটস ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। এক ম্যাচ থেকে রামকৃষ্ণ ক্লাবের সংগৃহীত পয়েন্ট এক। এদিকে নাইন বুলেটস কিন্তু প্রথম খেলায় ১-২ গোলে এগিয়ে চলো সংঘের কাছে হেরে কিছুটা পিছিয়ে রয়েছে। আগামীকাল দুটি ম্যাচেই ৪টি দল সাফল্যের লক্ষ্যে মাঠে নামবে। আজ রবিবার বিরতি পেয়ে প্রতিটি দলের খেলোয়াড়রা প্রাসঙ্গিক অনুশীলনের ফাঁকে প্রথম ম্যাচের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করে নিয়েছে।

পয়েন্ট তালিকা : এ ডিভিশন লীগ ফুটবল

দল         ম্যাচ জয় পরা:  ড্র গোল পয়েন্ট

টাউন ক্লাব ১    ১    ০    ০   ২-০   ০৩

এগিয়ে চল  ১    ১    ০    ০   ২-১   ০৩

ব্লাডমাউথ  ১    ১    ০    ০   ১-০   ০৩

লালবাহাদুর  ১    ০    ০    ১   ১-১   ০১

ত্রিবেণী সংঘ ১    ০    ০    ১   ১-১   ০১

ফরোয়ার্ড  ১    ০    ০    ১   ০-০   ০১

রামকৃষ্ণ ক্লাব ১    ০    ০    ১   ০-০   ০১

নাইন বুলেটস ১    ০    ১    ০   ১-২   ০০

জুয়েলস অ্যা: ১    ০    ১    ০   ০-১   ০০

ফ্রেন্ডস ইউ: ১    ০    ১    ০   ০-২   ০০

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top