News Flash

  • Home
  • খেলা
  • প্যারিস প্যারালিম্পিক: তৃতীয় দিনের শেষে ভারত পদক তালিকায় ২২তম স্থানে

প্যারিস প্যারালিম্পিক: তৃতীয় দিনের শেষে ভারত পদক তালিকায় ২২তম স্থানে

প্যারিস, ১ সেপ্টেম্বর (হি.স.): শনিবার পর্যন্ত ভারত পেয়েছে মোট ৫টি পদক। আপতত মেডেল তালিকায় ২২তম স্থানে  ভারত। এই ৫টি পদকের মধ্যে রয়েছে ১টি সোনা, ১টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ।

এই পদকগুলি এসেছে – প্যারা শুটিং থেকে ৪টি পদক। অবনী লেখারা মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ-১ ইভেন্টে সোনা জেতেন। আর ওই ইভেন্টেই ব্রোঞ্জ পেয়েছেন মোনা আগরওয়াল। এ ছাড়া প্যারিস প্যারা গেমসে শুটিং থেকে দেশকে তৃতীয় পদক দিয়েছেন মনীশ নারওয়াল। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্টে রুপো পান তিনি। এ বারের প্যারালিম্পিকে ভারতের চতুর্থ পদক আসে প্রীতি পালের হাত ধরে। তিনি মেয়েদের ১০০ মিটার টি৩৫ ফাইনালে ব্রোঞ্জ পান। আর শনিবার ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রুবিনা ফ্রান্সিস।

এদিকে শনিবার প্যারিস প্যারালিম্পিকে ব্যাডমিন্টন থেকে ভালো খবর ভারতের জন্য। পুরুষদের ব্যাডমিন্টনের এএস-৪ বিভাগে পদক নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। ওই ইভেন্টে ভারতের সুকান্ত কদম এবং সুহাস যথিরাজ দুজনেই সেমিফাইনালে উঠেছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top