News Flash

  • Home
  • খেলা
  • প্যারা অলিম্পিক: রুবিনা ফ্রান্সিস শুটিংয়ে ব্রোঞ্জ জিতে ভারতকে পঞ্চম পদক এনে দিলেন

প্যারা অলিম্পিক: রুবিনা ফ্রান্সিস শুটিংয়ে ব্রোঞ্জ জিতে ভারতকে পঞ্চম পদক এনে দিলেন

প্যারিস, ১ সেপ্টেম্বর (হি.স.): প্যারিস প্যারালিম্পিক্সের তৃতীয় দিনে  শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতে ভারতকে পঞ্চম পদক এনে দিয়েছেন রুবিনা। ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে পদক জিতলেন মধ্যপ্রদেশের এই শুটার। সেই সঙ্গে ভারতের প্রথম মহিলা পিস্তল শুটার হিসাবে প্যারালিম্পিক্সে পদক জয়ের কীর্তি গড়লেন তিনি। ২১১.১ স্কোর করে ব্রোঞ্জ পান ফ্রান্সিস।এরফলে প্যারালিম্পিক্সে শুটিং থেকে চতুর্থ পদক পেল ভারত। অলিম্পিক্সের মতো প্যারালিম্পিক্সেও প্যারিসে দেশকে গর্বিত করছেন শুটারেরা। অবনী লেখারা, মোনা আগরওয়াল এবং মণীশ নারওয়ালের পর পদক পেলেন ফ্রান্সিস।উল্লেখ্য, ২০২২ সালে প্যারা শুটিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ফ্রান্সিস।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top