News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের বন্যায় ত্রাণ কাজে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এল আসাম সরকার, মুখ্যমন্ত্রীর হাতে ৫ কোটি টাকার অর্থরাশি তুলে দিলেন আসামের মন্ত্রী
Image

রাজ্যের বন্যায় ত্রাণ কাজে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এল আসাম সরকার, মুখ্যমন্ত্রীর হাতে ৫ কোটি টাকার অর্থরাশি তুলে দিলেন আসামের মন্ত্রী

আগরতলা, ১ সেপ্টেম্বর: বন্যা পরবর্তী পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের পাশে দাঁড়াতে এবার মানবিক মুখ নিয়ে এগিয়ে এল আসাম সরকার। রবিবার সকালেই মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও আসাম সরকারের পক্ষ থেকে ৫ কোটি টাকার অর্থরাশি তুলে দিলেন সেই রাজ্যের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা এই খবর জানান। 

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসার জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও আসাম সরকারের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

আজ আমার সরকারি বাসভবনে আসাম সরকারের পক্ষে সম্মানিত পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ৫ কোটি টাকার অর্থরাশি বন্যাদূর্গতদের প্রদান করেন। এজন্য আমি শ্রী মল্ল বড়ুয়াকেও অশেষ ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, ত্রিপুরার বন্যা ত্রাণ কাজে গতি আনতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীগণ আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারও আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top