News Flash

পরিযায়ী পাখি : ডিমা হাসাওয়ের জাটিঙ্গা ও দহিং গ্রামে জারি ১২৩ ধারা

হাফলং (অসম), ৩১ আগস্ট (হি.স.) : দেশ-বিদেশের পর্যটকের কাছে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের জাটিঙ্গা এক পরিচিত নাম। জাটিঙ্গায় দেশ-বিদেশ থেকে পরিযায়ী পাখি এসে আত্মহত্যা করে, এমনটাই জানেন সকলে। তবে কি সত্যি জাটিঙ্গায় এসে পাখিরা আত্মহত্যা করে, আজ পর্যন্ত কোনও বিশেষজ্ঞ এই রহস্য উদ্ঘাটন করতে পারেননি।

প্রতি বছর আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত জাটিঙ্গায় দেশ-বিদেশের পরিযায়ী পাখি আসতে থাকে। এবারও আগস্ট মাস থেকেই পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে জাটিঙ্গায়। বিশেষ করে জাটিঙ্গা এবং দহিং গ্রাম এখন দেশ-বিদেশের পরিযায়ী পাখির আস্তানা।

তাই এখন এ সব পরিযায়ী পাখিদের সুরক্ষা সুনিশ্চিত করতে বা কেউ যাতে তাদের শিকার করতে না পারে, তার জন্য বনরক্ষী বাহিনী দিনরাত টহলদারী করছে। ইতোমধ্যে ডিমা হাসাও জেলার বন বিভাগের পশ্চিম সংমণ্ডলের পক্ষ থেকে জেলা প্রশাসনকে এ ব্যাপারে অবগত করা হয়েছে।

তার পরই ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্তকুমার দাস পরিযায়ী পাখিদের সুরক্ষার বিষয় সুনিশ্চিত করতে জাটিঙ্গা এবং দহিং গ্রামে ১২৩ বিএনএস অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। নির্দেশে বলা হয়েছে, প্রতি বছরের মতো এ বছরও জাটিঙ্গা এবং দহিং গ্রামে দেশ-বিদেশের পরিযায়ী পাখির আগমন শুরু হয়ে গেছে। আগামী নভেম্বর পর্যন্ত পরিযায়ী পাখিরা এখানে আসবে। তাই জাটিঙ্গা এবং দহিং গ্রামে পাখি ধরা বা শিকার করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট সীমান্তকুমার দাস তাঁর নির্দেশিকায় লিখেছেন, কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তা-হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top