News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে রক্তদান শিবির
Image

ধর্মনগরে গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে রক্তদান শিবির

আগরতলা, ৩১ আগস্ট: শনিবার ধর্মনগর মহকুমা গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রতিদিন উত্তর জেলা জুড়ে রক্তের আকাল পরিলক্ষিত হচ্ছে। 

শুধু তাই নয় যুবকদের কাছে প্রতিদিন রক্তদানের জন্য ফোন আসছে। এই স্বেচ্ছা রক্তদান ধর্মনগরের রক্তের আকালকে সাময়িক নিস্তার দিবে বলে বিশেষজ্ঞদের ধারণা। আজকের ধর্মনগরের মহকুমা গণতান্ত্রিক যুব ফেডারেশনের পার্টি অফিসে মোট ১৭ জন তাদের মহামূল্যবান রক্তদান করে ছেন। গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের প্রাক্তন সম্পাদক কমরেড অভিজিৎ দে রক্তদানের মাধ্যমে এই শিবিরের উদ্বোধন হয়। 

তাছাড়া এই শিবিরে উপস্থিত ছিলেন উত্তর জেলা তথা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত। এসএফআই এবং নারী সমিতি সঙ্গে ক্ষেতমজুর ইউনিয়ন ও সিটুকে নিয়ে এ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বর্তমান রাজ্যে বন্যা পরিস্থিতিতে যেভাবে যুবকরা এগিয়ে এসেছে তাতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্রদর্শন এর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদানে উদ্ভিদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top