News Flash

  • Home
  • দিনের খবর
  • বাহরাইচে পালিয়ে গেল দুই নেকড়ে, তবুও হাল ছাড়তে নারাজ বন দফতর
Image

বাহরাইচে পালিয়ে গেল দুই নেকড়ে, তবুও হাল ছাড়তে নারাজ বন দফতর

বাহরাইচ, ৩১ আগস্ট (হি.স.): ড্রোনের সাহায্য চলছে তীক্ষ্ণ নজরদারি, অথচ এখনও উত্তর প্রদেশের বাহরাইচে ধরা গেল দুই নেকড়েকে। তরাই অঞ্চলে এখনও দাপিয়ে বেড়াচ্ছে মানুষ খেকো ওই দুই নেকড়ে। দুই নেকড়েকে পাকড়াও করতে শনিবারও বন দফতরের অভিযান জারি রয়েছে। বন দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত ৪টি নেকড়ে ধরা পড়েছে। দু’টি নেকড়ে এখনও বাকি আছে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। প্রধান বন সংরক্ষক সেন্ট্রাল জোন রেনু সিং বলেছেন, “এই অভিযানে আমরা এখনও পর্যন্ত ৪টি নেকড়ে ধরেছি। শনিবার তাদের দেখা গিয়েছে, ঘিরে রাখা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত, তারা পালিয়ে গিয়েছে। কিন্তু আমাদের থার্মাল ড্রোন এখনও তাদের পর্যবেক্ষণ করছে। আমি আত্মবিশ্বাসী যে আমরা আজ সন্ধ্যার মধ্যে তাদের ধরতে সক্ষম হব, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।”বন দফতর সূত্রের খবর, গত দেড় মাসে নেকড়ের শিকার হয়েছে ছ’টি শিশু-সহ ৮ জন। জখম ২২ জন। বহরাইচ জেলার মাহসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলিতেই মূলত ঘটছে নেকড়ের হানার ঘটনা। নেকড়ের আতঙ্কে রীতিমতো তটস্থ সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলির বাসিন্দারা। অবশেষে ৪টি নেকড়ে ধরা পড়েছে, বাকি রয়েছে আরও দু’টি।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top