News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর দূর্গাচৌমুহনি ব্লক ‘র অধীন নোয়াগাও পঞ্চায়েতে শপথ গ্রহন অনুষ্ঠিত
Image

কমলপুর দূর্গাচৌমুহনি ব্লক ‘র অধীন নোয়াগাও পঞ্চায়েতে শপথ গ্রহন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ আগস্ট: কমলপুর দূর্গাচৌমুহনি ব্লক ‘র অধীন নোয়াগাও পঞ্চায়েতে আজ এগারোজন সদস্য শপথ গ্রহণ করলো। প্রথমে বিলাসছড়া, বালিগাও পঞ্চায়েতের পর নোয়াগাও পঞ্চায়েতে শপথ বাক্য পাঠ হয়। নোয়াগাও কমিউনিটি হলে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা, সম্পাদক কেশব ভৌমিক, দূর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির নতুন ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ,তিপ্রামথার পক্ষে মেরি দেব্বর্মা।

প্রথম আলাদা আলাদা করে এগারোজন শপথ গ্রহণ করে। এরপর প্রধান হিসাবে তিপ্রামথার নির্বাচিত প্রতিনিধি করুনা দেব্বর্মা ও বিজেপি থেকে নির্বাচিত বাদল দেব উপ প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত এক্সটেনশন অফিসার রসিক চাকমা।

বলা বাহুল্য এই পঞ্চায়েতের একমাত্র এস টি মহিলা সিট এবার তিপ্রামথাকে দেওয়া হয়। সেই ওয়ার্ড থেকে নির্বাচিত মহিলা করুনা দেব্বর্মা প্রধান হয়েছেন।সাংবাদিকদের সাথে আলোচনায় বাদল দেব জানালেন তারা জনগণের জন্য কাজ করে যাবে। তারা সবার সাথে আলোচনাক্রমেই কাজ করবে।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top